কবির হোসেন রাকিব, কমলনগর লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত উজ জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, হাজিরহাট উপকূল সরকারী কলেজ অধ্যাপক মোঃ জামাল উদ্দিন তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাত হুসাইন, কৃষি অফিসার মোঃ ইকতারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
পরে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।