সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা "ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নতুন সদস্য'র পরিচিতি ও আইডি কার্ড বিতরণী সভা ২৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার রাতে বিভাগীয় কার্যালয়ে নতুন কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্থার আইডি কার্ড বিতরণ করেন কেন্দ্রীয় কমিটির সচিব ( ক্রাইম ইনভেস্টিগেশন লিডার) মোঃ কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক -মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সচিব উজ্জ্বল দাশ, সিনিয়র যুগ্ম সচিব মোঃ তানভীর হোসেন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস পারভীন আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হরলাল হালদার, মোঃ শামীম আহমদ, নিজাম হোসেন, মামুন বালি, শাহাদাত হোসেন, মহিলা সদস্য শাহনাজ বেগম ও সম্মানিত অতিথি মোঃ আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন সদস্য'র পরিচিতি ও আইডি কার্ড প্রদানের মাধ্যমে মানবাধিকার সংগঠক হিসেবে গণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।