জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন রোহিঙ্গা আটক করা হয়। ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টায় তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়,এসময় মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করতঃ বাংলাদেশের দিকে আগমনের প্রাক্কালে বিজিবি সদস্যরা তাদেরকে আটকানোর চেষ্টা করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ব্যাগ ০১ জন রোহিঙ্গা আসামী মোঃ আলম (৩০), পিতা-মোঃ নুরুল হক, এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১’কে আটক করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি করে মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন।