মো: শান্ত খান ,সাভার উপজেলা প্রতিনিধি
সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় কাজের টাকা আনতে বের হয়ে মো. শাওন হাসান (২৪) নামের এক রাজমিস্ত্রি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার (২১) সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
ফারজানা আক্তার জানান, তিনি একজন গৃহিণী।
বর্তমানে তিনি স্বামীর সঙ্গে রাজফুলবাড়িয়া এলাকার নয়াপাড়া গ্রামে আব্দুল গাফফারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তার স্বামী মো. শাওন হাসান পেশায় একজন রাজমিস্ত্রি।
গত ১৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কাজের পাওনা টাকা আনার কথা বলে বাসা থেকে বের হন শাওন হাসান। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে নিখোঁজ শাওন হাসানের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ ব্যাপারে হেমায়েতপুর চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির এ এস সুজাদুজ্জামান বলেন, গ্রহণ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।