
রতন রায়: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে ও উপজেলা আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটনের সরাসরি নেতৃত্বে উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জুন মিশ্র এলাকায় মানবেতর জীবনযাপন করা এক অসহায় পরিবারের হাতে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকালে ডিপ টিউবওয়েলের পাশের একটি ঝুপড়ি ঘরে আশ্রয় নেওয়া ৬ সদস্যের শচীন্দ্রনাথ (পটল কাকা) ও তাঁর পরিবারের কাছে এই সহায়তা তুলে দেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পরিবারটির জন্য চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও শুকনা খাবারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, মোঃ মাসুদ রানা ও মোঃ আলী আজগর লাল; উপজেলা নেতা মোঃ হাফিজুর রহমান ও গোলাম রব্বানী; উমরমজিদ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাসুম মিয়া মুহরি; চাকিরপশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও এলাকার উদীয়মান তরুণ নেতা মোঃ সবুজ মিয়া; রাজারহাট সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজু মিয়া; মোঃ মফিজুল ইসলাম জীবন, মোঃ শামিউল ইসলাম, আবু হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন বলেন, ‘দলীয় কর্মসূচির পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা নিয়মিত এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাব।’ স্থানীয়রা তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও বেশি সহায়তার আহ্বান জানান।
সহায়তা পাওয়া শচীন্দ্রনাথ (পটল কাকা) কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে পরিবার নিয়ে পড়ে ছিলাম। আজ স্বেচ্ছাসেবক দল আমাদের পাশে দাঁড়িয়েছে ঈশ্বর তাদের মঙ্গল করুন।







