ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

নুরুল আমিন্ ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন ও তার পার্শবর্তী এলাকায় মাদকের বিস্তার প্রতিরোধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

জয়মনিরহাট সচেতন যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জয়মনিরহাট বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতীক ব্যাক্তিবর্গ সহ নানা শ্রেণীর হাজারও মানুষ অংশগ্রহণ করেন।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় মাদক নির্মূলে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয় মাহফুজুল ইসলাম কিরণ, জয়মনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন, জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, ওলামা পরিষদ নেতা নজরুল ইসলাম, যুবদর নেতা হাবিবুর রহমান হাবিব, বনিক সমিতি নেতা শাহজালাল সহ অনেকে।
উপস্থিত বক্তাগণ সকলে এক বাক্যে জয়মনিরহাট থেকে মাদক নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হন। থানার অফিসার ইনচার্জ ও ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও মাদকসেবী ও মাদক কারবারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগের আশ্বাস দেন। তিনি মাদক নির্মূলে হাট বাসীর কাছে তথ্য সহযোগিতা চান।

মানবন্ধনের সার্বিক উদ্যোক্তা ও তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আমিন।

Related Posts

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

-মাওলানা গাজী আতাউর রহমান এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত দুই দিনে যা ঘটেছে তা নিছকই…

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। যে কর্মকর্তা একসময় এই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

  • By Admin
  • July 30, 2026
  • 19 views
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  • By Admin
  • July 30, 2026
  • 3 views

গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

  • By Admin
  • July 30, 2026
  • 12 views
গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • By Admin
  • July 30, 2026
  • 9 views
অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • By Admin
  • July 30, 2026
  • 5 views
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • By Admin
  • July 30, 2026
  • 24 views
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক