মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

মো. আব্দুল গফুর সিকদার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান তাওহীদ, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দিলরুবা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা মো. আশরাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিলন মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ফরাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা শাখার নেতা মাওলানা আমিনুল ইহসান জসিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম, সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হোসেন হাওলাদার, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী এবং বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান ডেপুটি কমান্ডার হাজী মো. গোফরান মিয়া।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার, আইনের শাসন এবং দেশ গঠনে আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক মানুষ একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হবে।”
সভা শেষে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনপুরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম শাহীন।

Related Posts

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন

খাদেমুল ইসলাম জেলা প্রতিনিধি পঞ্চগড় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে তেতুলিয়া…

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

  মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার: গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন

  • By Admin
  • August 5, 2026
  • 3 views
তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

  • By Admin
  • August 5, 2026
  • 6 views
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

  • By Admin
  • August 5, 2026
  • 10 views
মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  • By Admin
  • August 4, 2026
  • 9 views
সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • By Admin
  • August 4, 2026
  • 18 views
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম