গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে দুপুর ১টা ৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা-১ গ্রামের ঈদগাহ মাঠের পূর্ব পাশের একটি ফাঁকা কাঁচা রাস্তা থেকে মো. আরিফ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি কাঞ্চনতলা-১ গ্রামের মো. আশুরুদ্দিনের ছেলে। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. আউয়াল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পার্বতীপুর ইউনিয়নের আনারপুর গ্রামের মাধাইপুর থেকে জাতাহারগামী সড়কের পাশে একটি আমবাগানে অভিযান চালান। এ সময় মো. রুমোন আলী (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি নিমাইন আনারপুর গ্রামের মো. সানাউল হকের ছেলে। গোমস্তাপুর থানার ইনচার্জ নুরে আলম জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

Related Posts

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  মোঃসোহেল রানা রাজশাহী ​ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জিম্মি করে টাকা দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক সিনিয়র সহকারী কারারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত কারারক্ষীর নাম রাসেল (ব্যাচ…

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ‘ময়লা নয়, মানসিকতা হোক স্বচ্ছ—এটাই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জ টিম। শুক্রবার (৭ আগস্ট) সকালে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  • By Admin
  • August 7, 2026
  • 3 views
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • By Admin
  • August 7, 2026
  • 18 views
গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

  • By Admin
  • August 7, 2026
  • 11 views
বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

  • By Admin
  • August 7, 2026
  • 15 views
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

  • By Admin
  • August 7, 2026
  • 16 views
পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের

  • By Admin
  • August 7, 2026
  • 6 views
জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের