চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া (গিধনীপাড়া) এলাকায় একটি বাড়িতে মজুদ থাকা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চাকপাড়া (গিধনীপাড়া) এলাকার ইমদাদুল হক, পিতা—সোলেমানের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে মজুদ থাকা একটি ককটেল বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের স্থান পরিদর্শন করেন। একই সঙ্গে বাড়িতে মজুদ থাকা ককটেল উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বাড়িতে ককটেল কীভাবে মজুদ করা হয়েছিল এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী—তা নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, ঘটনাটির সত্যতা যাচাই করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

Related Posts

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ এই সংবাদটি শেয়ার করুনl ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির…

ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

  ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক বিভিন্ন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

  • By Admin
  • August 9, 2026
  • 10 views
মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

  • By Admin
  • August 9, 2026
  • 22 views
ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

  • By Admin
  • August 9, 2026
  • 21 views
গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

  • By Admin
  • August 9, 2026
  • 10 views
চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

  • By Admin
  • August 9, 2026
  • 17 views
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 9, 2026
  • 17 views
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত