ভূরুঙ্গামারীতে যে স্কুল থেকে পাস করেনি কেউ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার শতকরা শূন‍্য এমন বিদ‍্যালয়ের সংখ‍্যা ২২টি। এর মধ্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি বিদ্যালয় হচ্ছে পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নে অবস্থিত পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে  সবাই অকৃতকার্য হয়েছেন।

এ বিষয়ে পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম জানান, বাল্যবিয়ের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ে। নানা প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ে পাঠদান চলছে। ফল বিপর্যয়ের কারণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম এর তথ‍্যমতে, এবার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৯৭ জন অংশ নেয়। পাসের হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন।

তিনি জানান, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Posts

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

খাদেমুল ইসলাম! পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড় সদরের বিরাজোত সীমান্তে স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রোববার (৯ আগস্ট) বিকেলে…

জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জীবননগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। আজ সোমবার ১০ ই আগষ্ট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

  • By Admin
  • August 10, 2026
  • 2 views
ভারতীয় নাগরিকে  অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

  • By Admin
  • August 10, 2026
  • 3 views
জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক।

  • By Admin
  • August 10, 2026
  • 4 views
সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ০১

  • By Admin
  • August 10, 2026
  • 16 views
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ০১

শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

  • By Admin
  • August 10, 2026
  • 4 views
শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার অফিস সহায়ক জাহঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • By Admin
  • August 10, 2026
  • 7 views
তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার অফিস সহায়ক জাহঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ