কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর গাজীপুর এলাকায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল।

মঙ্গলবার (১১আগস্ট) ভোর রাতে জেলার সদর উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ হাবিবুর রহমান (৩২) কুমিল্লা জেলার সদর উপজেলার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার গাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ হাবিবুর রহমান নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Related Posts

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।…

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ‎ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

  • By Admin
  • August 12, 2026
  • 8 views
‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

  • By Admin
  • August 12, 2026
  • 3 views
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 12, 2026
  • 15 views
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন