স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপনগর মহল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা দখলমুক্ত ও জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘স্বরূপনগর এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বরূপনগর এলাকার ভুক্তভোগী শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নতুন বাস টার্মিনাল থেকে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্ত সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং জরুরি সেবার যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী জানান, স্বরূপনগর এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজ, কারিগরি কলেজ, মোহর আলী উচ্চ বিদ্যালয় ও তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া পশ্চিম দিকে বাস টার্মিনাল ও উপজেলা পরিষদ এবং পূর্ব দিকে আনসার ক্যাম্প থাকায় সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটি দখল হয়ে থাকায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, সরকারি রাস্তা দখলমুক্ত করতে এর আগে একবার উচ্ছেদ প্রক্রিয়া শুরু হলেও দখলদারদের নানা তৎপরতায় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে পুনরায় উচ্ছেদ প্রক্রিয়া শুরু হলেও সেটি বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, সরকারি সড়কের জায়গা দখল করে থাকা অনেকেরই নিজস্ব বসতবাড়ি ও জমি রয়েছে। কেউ কেউ দখল করা সরকারি জায়গা অন্যের কাছে হস্তান্তর কিংবা ভাড়া দিয়েছেন বলেও অভিযোগ করেন বক্তারা। মানববন্ধন থেকে সরকারি রাস্তা দখলের বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সড়কটি দ্রুত দখলমুক্ত করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রাকিব, মো. আফজাল হোসেন, মো. ওমর ফয়সাল, মো. আবুল কাসেম, মো. সোহেল রানা, মো. শহিদুল ইসলাম ও মাসুদুর রহমান সেলিম। এ সময় স্বরূপনগর এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন। পরে মানববন্ধন শেষে স্বরূপনগর এলাকাবাসীর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সরকারি রাস্তা দখলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়েছে।

Related Posts

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।…

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ‎ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

  • By Admin
  • August 12, 2026
  • 8 views
‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

  • By Admin
  • August 12, 2026
  • 3 views
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 12, 2026
  • 15 views
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন