পঞ্চগড়ে বিজিবি ক্যাম্প উদ্বোধন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেছেন, সীমান্তে বিজিবি কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান প্রতিরোধে এবং সীমান্তে বিজিবি অত্যন্ত সতর্কতার কাছে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে।

তিনি বৃহস্পতিবার সকাল ১০ টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া বিজিবি বিওপির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যে ২২ কিলোমিটার সীমান্তের মাঝে এই বিওপি উদ্বোধন হলো। আমরা আশা করি সব ধরনের চোরাচালান রোধ এই বিজিবি ক্যাম্প কার্যকরি ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি এই বিওপি উদ্বোধন করার ফলে এই নীলফামারী ব্যাটালিয়নের অপারেশন সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এই বিওপির দ্বায়িত্ব প্রাপ্ত বিজিবির সকল সদস্যরা অন্তত নিষ্ঠা, সততা, আন্তরিকতা এবং পেশাদারিত্বদের সাথে তাদের দ্বায়িত্ব পালন করবেন।
এসময় তিনি সীমান্ত সুরক্ষায় সকলের সহযোগিতা কামণা করেন।
অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে কর্নেল তাইফুর হাসান মাহমুদ সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এর আগে, বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন।
পরে বিজিবির রিজিয়ন কমান্ডার প্যারেড গ্রহণ ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন। এছাড়া তিনি বিওপির চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।
এসময় সীমান্ত সুরক্ষায় দেশ ও জাতির কল্যাণ কামণা করে দোয়া মোনাজাত করা হয়।

Related Posts

কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাহিনীর মহাপরিচালক মেজর…

ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস করণে   অভিভাবক, শিক্ষক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

  • By Admin
  • August 13, 2026
  • 1 views
কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 13, 2026
  • 7 views
ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

  • By Admin
  • August 13, 2026
  • 6 views
গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

উলিপুরে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণচেষ্টার অভিযোগ

  • By Admin
  • August 13, 2026
  • 5 views
উলিপুরে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণচেষ্টার অভিযোগ

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন আশ্রয়ণ প্রকল্পে  নারীকে ব্লেড দিয়ে চুল কাটা যৌনাঙ্গে মরিচের গুঁড়ো ছিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন গ্রেফতার -৩ 

  • 18 views
পঞ্চগড়ে বিজিবি ক্যাম্প উদ্বোধন