সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না

, এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাতক্ষীরার

যুগ্ম জেলা জজ আদালত থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশে ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীদের নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে আদালতে উপস্থিত হয়ে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি

র নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসান উদ্দীন বাদী হয়ে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করেন। মামলায় প্রধান

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহুরুল হকসহ ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীকে প্রতিপক্ষ করা হয়েছে। মামলাটি ১৯৫/২৬ নম্বর হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, সমিতির নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম করা হচ্ছে।

বিশেষ করে কোনো গাড়ির ব্লুু-বুকে মালিকের নাম না থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোটার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। অথচ একই ধরনের ক্ষেত্রে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এ ধরনের বিধান সমিতির গঠনতন্ত্রের ২৪ ধারার সঙ্গে সাংঘর্ষিক।

এ ছাড়া সমিতির দুটি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত না করেই তাদের বহাল রেখে নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বাদীপক্ষ অভিযোগ করেছে। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বৈধতা নিয়ে প্রশ্ন দেখা

দিয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আদালতের নোটিশে বলা হয়েছে, বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে স্বয়ং

অথবা যথাযথ আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে আবেদনটির বিরুদ্ধে কারণ দর্শাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে মামলাটি একতরফা ভাবে শুনানি ও নিষ্পত্তির জন্য অগ্রসর হতে পারে।

এ বিষয়ে সাতক্ষীরা বাস-মালিক সমিতির সদস্য মোঃ মনির হোসেন জানান, এই নির্বাচন না করে কমিটির ১০জন প্রার্থীকে চুড়ান্ত করেছেন। আমি সদস্য হয়েও ভোট দিতে পারবো কিন্তুু প্রার্থী হতে পারবো না এটা হতে পারে না।

এই পাতানো নির্বাচন আমরা বয়কট করলাম।

সাতক্ষীরা বাস-মালিক সমিতির নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার জহুরুল হকের সাথে যোগাযোগ করা জন্য একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।€

Related Posts

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  আরিফ শেখ,রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে জানিফা বেগম (৪১) নামে এক মধ্যবয়সী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সয়ার…

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্ট্যান্ড এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২ টারদিকে এ অবরোধের কারণে মহাসড়কের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 6 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

  • By Admin
  • August 21, 2026
  • 5 views
কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

  • By Admin
  • August 21, 2026
  • 4 views
কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান, ৬ জনের কারাদণ্ড

  • By Admin
  • August 21, 2026
  • 5 views
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান, ৬ জনের কারাদণ্ড

তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • 13 views
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত