তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরিফ শেখ,রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে জানিফা বেগম (৪১) নামে এক মধ্যবয়সী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের সয়ার পাইকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জানিফা বেগমের বাবার বাড়ি উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর গ্রামের ও স্বামীর বাড়ি বদরগঞ্জের রাধানগরে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে সয়ার পাইকার পাড়া গ্রামে বড় বোন মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে যান জানিফা বেগম। শুক্রবার সকালে বোনের বাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বড় ছেলে জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। নিয়মিত ওষুধ না খেলে তিনি স্বাভাবিক আচরণ করতে পারতেন না এবং অনিয়ন্ত্রিত হয়ে পড়তেন। গত কয়েকদিন ধরে তিনি আবারও অস্বাভাবিক আচরণ করছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Posts

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্ট্যান্ড এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২ টারদিকে এ অবরোধের কারণে মহাসড়কের…

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫১৭ পিস ইয়াবা ও ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত ৪৪টি অভিযানে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 6 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

  • By Admin
  • August 21, 2026
  • 4 views
কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

  • By Admin
  • August 21, 2026
  • 4 views
কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান, ৬ জনের কারাদণ্ড

  • By Admin
  • August 21, 2026
  • 5 views
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান, ৬ জনের কারাদণ্ড

তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • By Admin
  • August 21, 2026
  • 5 views
তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

  • By Admin
  • August 21, 2026
  • 12 views
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত