টেকনাফে পাহাড়ে যৌথ অভিযানে ৮৪জন ভিকটিম উদ্ধার ; অস্ত্রসহ আটক-৩,পলাতক-২

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারীদের একাধিক আস্তানায় টানা ১২ ঘন্টাব্যাপী যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে পাচারের জন্য আটকে রাখা ৮৪ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়। আটক করা হয় পাচার চক্রের সক্রিয় তিন সদস্যকে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চলে।

পরে সোমবার দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ও র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে আটক তিনজন হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজরছড়া এলাকার সাইফুল ইসলাম (২০), এবং একই এলাকার মো. ইব্রাহিম (২০)।

এরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রের আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে।

পলাতকদের মধ্যে রয়েছেন, রেজাউল করিম (৩৭), আয়াতুল তনজিদ (৩০), রোহিঙ্গা তুফান, আব্দুল আলীম, জাকির, রশিদ মেম্বার, মজিব (৩০), জয়নাল (২৫) ও আব্দুল মজিদ (২০)
অভিযানে একটি বিদেশী পিস্তল ও গুলি, একটি একনালা বন্দুক ও গুলি, একটি ওয়ানগান শুটার ও গুলি, দুইটি দেশীয় রামদা এবং একটি চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, পাহাড়ে আটকে রাখা ভুক্তভোগীদের বর্ণ অনুযায়ী তিনটি আস্তানায় হানা দিয়ে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এরা সবাই মালয়েশিয়া-থাইল্যান্ডে নেয়ার প্রলোভনে জড়ো হয়েছিল।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মানবপাচার চক্রের মূলহোতা তিনজন

হোসেন, সাইফুল ও নিজাম। তাদের অধীনে বিশাল নেটওয়ার্ক কাজ করছে। স্থানীয় দালাল, জনপ্রতিনিধি ও রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরাও এ চক্রে জড়িত।

উল্লেখ্য, এর আগে একই পাহাড় থেকে কোস্টগার্ড ১৮ সেপ্টেম্বর ৬৬ জনকে এবং বিজিবি ১৬ সেপ্টেম্বর ১১ জনকে উদ্ধার করেছিল।

Related Posts

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ…

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 1 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 9 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 30 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল