কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমান

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় এক ইউনিয়নের বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে সরানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সার ডিলার শহিদুল ইসলাম ব্যাপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরডুবি ইউনিয়নের দায়িত্বে থাকা ডিলার মেসার্স শহিদুল ট্রেডার্সের গুদাম থেকে ঐ ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সার থেকে ১০ বস্তা পাশ্ববর্তী তিলাই ইউনিয়নে সরানোর চেষ্টা করা হয়। ঠেলাগাড়ি যোগে সার পরিবহনের সময় স্থানীয় কৃষকরা তা আটক করেন। ডিলারের পক্ষ থেকে কোনো রশিদ বা সন্তোষজনক জবাব না পাওয়ায় কৃষকরা উপজেলা কৃষি অফিসকে বিষয়টি জানান।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে ডিলার শহিদুল ইসলাম ব্যাপারী উপস্থিত না থাকলেও তার ম্যানেজার ওবায়দুল হক অভিযোগ স্বীকার করেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, “কৃষকের স্বার্থ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক…

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মরিয়ম নেছার বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

  • By Admin
  • August 4, 2026
  • 6 views
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  • By Admin
  • August 4, 2026
  • 9 views
সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • By Admin
  • August 4, 2026
  • 18 views
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

  • By Admin
  • August 4, 2026
  • 12 views
বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত