নরসিংদীর শিবপুরে গৃহবধূকে হত্যা করে, পালিয়ে গেল ঘাতক স্বামী নয়ন

 

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুরে শাহানাজ বেগম (২৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রবিবার (১২ অক্টোবর) দুপুরে যোশর ইউনিয়নের টংগীরটেক গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী টংগীরটেক গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।

ঘটনার পর নিহতের স্বামী নয়ন মিয়া পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসাইন।
পুলিশ ও স্বজনরা জানান, শাহনাজ বেগম চার বছর আগে ফেনী জেলার নয়ন নামের এক ছেলের সাথে মুঠোফোনে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে শাহনাজ বেগম বাবার বাড়িতেই থাকে।

এবং স্বামী নয়ন চট্টগ্রামে বেসরকারী একটি কোম্পানিতে চাকরি করে। মাঝে মধ্যে শাহনাজ বেগমের এখানে আসতো। শনিবার বিকেলে নয়ন মিয়া স্ত্রীর সাথে দেখা করতে তার শশুড় বাড়ি টংগীরটেক গ্রামে আসেন।

রাতের খাবার শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে শাহনাজের মা হজিলা বেগম নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে ঘরের ভিতরে গিয়ে মেয়ের মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে।

এসময় মেয়ের জামাই নয়ন মিয়াকে ঘরে পাওয়া যায়নি। হজিলা বেগমের চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এসে শাহনাজ বেগমকে মৃ/ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে দুপুরে শাহনাজ বেগমের মরদে/হ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের ম/র্গে পাঠায়।

শাহনাজের মা হজিলা বেগম বলেন, চারবছর আগে প্রেম করে বিয়ে করে শাহনাজ বেগম। চাকরির সুবাদে জামাই নয়ন মিয়া চট্টগ্রামে থাকলেও মাঝে মধ্যে আসতো

এবং ভালোই চলছিলো দুজনের দাম্পত্য জীবন। তাদের মধ্যে কখনো কোনো ঝগ/ড়া ঝাটি হতে দেখিনি।

কি কারনে নয়ন আমার মেয়েকে হ/ত্যা করলো বুঝতে পারছিনা। এদিকে মেয়ের জামাই নয়নের সম্পুর্ণ ঠিকানাও আমাদের জানা নেই। আমার মেয়েই সবকিছু জানতো।

ওসি আফজাল হোসাইন বলেন, এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Posts

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 44 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 29 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 103 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।