দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বেলা ১২টা বেলা হতে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপি দিনাজপুর সরকারি কলেজ মোড় হতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তাজুড়ে এ মানববন্ধন পালন করা হয়। এতে জামায়াতের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শহরের ১০টি স্পটে জেলা জামায়াত, শহর জামায়াতসহ জেলার ১৩টি উপজেলা হতে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দিনাজপুর প্রেসক্লাবের সামনের স্পটে বক্তব্য রাখেন জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান,

দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম, দিনাজপুর ইনস্টিটিউটের সামনের স্পটে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর

দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম, সদর হাসপাতালের সামনে দিনাজপুর-৪ আসনের

এমপি প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বুটি বাবুর মোড়ে জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত,
সরকারি কলেজ মোড় স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের

বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আ স ম ইব্রাহীম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ক্বারী আজিজুর রহমান, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন,

পৌরসভা রেলগেট স্পটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম, লিলি মোড়ে দিনাজপুর-১ আসনের এমপি প্রার্থী মতিউর রহমান, মাওলানা মুজিবুর রহমান, মডার্ন মোড় স্পটে জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন, সুইহারি স্পটে বক্তব্য রাখেন

জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি তৈয়ব আলী, শহর জামায়াতের সাবেক নায়েবে আমীর তোয়াব আলী মোল্লা প্রমূখ।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে পিআর পদ্ধতির দাবি বাস্তবায়ন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ ৫ দফা দাবি মেনে নেয়ার আহব্বান জানান।

উল্লেখ্য, ৫ দফা দাবির মধ্যে রয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Related Posts

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

  • By Admin
  • April 21, 2026
  • 10 views
রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

  • By Admin
  • April 21, 2026
  • 32 views
ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

  • By Admin
  • April 21, 2026
  • 46 views
ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

  • By Admin
  • April 21, 2026
  • 17 views
আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 21, 2026
  • 23 views
নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ

  • By Admin
  • April 21, 2026
  • 19 views
তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ