
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (Bangladesh Nationalist Cyber Party – NCP) কুড়িগ্রাম জেলা পূর্ণাঙ্গ আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এম এইচ কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্রের ২, ৪ ও ১০(খ) অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় সমন্বয় বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জনাব মোঃ নাজমুল হক-কে কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
পরবর্তীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি শাহীন চৌধুরী পাপা ও সাধারণ সম্পাদক ডা. মোঃ জাব্বারিয়া চৌধুরী স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক প্যানেল ঘোষণা করা হয়। এতে মোট ৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবঘোষিত আহ্বায়ক প্যানেলটি নিম্নরূপ


১. জনাব মোঃ নাজমুল হক – সভাপতি
২. জনাব মোঃ আরিফুল ইসলাম – সিনিয়র সহ-সভাপতি
৩. জনাব মোঃ সাইফুল ইসলাম রানা – সহ-সভাপতি
৪. জনাব মোঃ আশিকুল ইসলাম আনাম – সহ-সভাপতি
৫. জনাব মোঃ আরিফুল আরিফ – সাধারণ সম্পাদক
৬. জনাব মোঃ হেলাল কবির হিয়া – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
৭. জনাব মোঃ রেজাউল করিম রানা – যুগ্ম সাধারণ সম্পাদক
৮. জনাব রোহান বিন রোফ – সাংগঠনিক সম্পাদক
৯. জনাব মোহাম্মদ আলী – প্রচার সম্পাদক
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত আহ্বায়ক প্যানেল আগামী ১ (এক) মাসের মধ্যে কুড়িগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি (২০২৫-২৭) গঠন করবে।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ধারার অনলাইন রাজনীতিতে অগ্রণী ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”







