গাইবান্ধায় ১৩ বছরের স্কুলছাত্রীকে গণধর্ষণ: র‌্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সজিব মিয়া (২০)–কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা জেলার আশুলিয়ার কাঠগড়া এলাকায় র‌্যাব-১৩ ও র‌্যাব-৪–এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রে তারা হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি সহ গুরুতর সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় র‌্যাব অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে থাকে।

এজাহারে উল্লেখ করা হয়, গ্রেফতার সজিব মিয়া ভিকটিমের আত্মীয় হওয়ায় মাঝে মাঝে মোবাইলে তার সাথে যোগাযোগ হতো। এর ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে কৌশলে প্রলোভন দেখিয়ে সে ভিকটিমকে পূর্ব ঝিনিয়া গ্রামের শ্রী চিত্ত রঞ্জন প্রামাণিকের বাঁশঝাড়ে ডেকে নেয়। সেখানে রাত ১২টা ৩০ মিনিটে প্রধান আসামিসহ অন্যরা তাকে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরদিন ভিকটিম নিজে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন—মামলা নং: ০৯/৩০০, তারিখ: ০৫/০৯/২০২৫, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(৩) ধারা।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল বলে র‌্যাব জানায়।

অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ দল অভিযান পরিচালনা করে আশুলিয়া থেকে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, ধর্ষণ, অপহরণ, হত্যা ও সব ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

ভূরুংগামারী উপজেলায় ভারতীয় গরু ও চোরাকারবারি গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু

ভূরুঙ্গামারী উপেজেলা প্রতিনিধি ভূরুঙ্গামারী উপজেলার ভারতীয় গরু চোরাচালানের অন্যতম রুট শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে আটটি গরু ও চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। শনিবার (১৮…

ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব্যক্তি আটক

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই ) দুপুরে গোপন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাবান্ধায়  ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা মামলা দায়ের 

  • By Admin
  • July 23, 2026
  • 14 views
বাংলাবান্ধায়  ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা মামলা দায়ের 

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • By Admin
  • July 23, 2026
  • 12 views
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরু উদ্ধার, ৫ চোরাকারবারি আটক

  • By Admin
  • July 23, 2026
  • 29 views
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরু উদ্ধার, ৫ চোরাকারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  • By Admin
  • July 22, 2026
  • 9 views
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  • By Admin
  • July 22, 2026
  • 24 views
গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক