
মোহাম্মাদ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পতিত স্বৈরশাসক পলাতক খুনী, পিলখানা, শাপলা জুলাই গণহত্যাসহ অসংখ্য হত্যা গুম খুনের হোতা শেখ হাসিনার মৃত্যু দন্ডের রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে ইসলামী আন্দোলন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন এই রায় জনগণের আশাআকাংখার প্রতিফলিত হয়েছে। রায় ঘোষণা হওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের নেতৃত্বে রায় কার্যকর করার দাবীতে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সাথে নেতৃবৃন্দ ১৭ নভেম্বর বিকাল ৪ টায় কাতিয়ানাংলা বাজারে জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি এলাকার মানুষের সর্বসাধারণের অংশগ্রহণে গণ মিছিল রূপ নেয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি ও খুলনা ১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, জেলা সেক্রেটারি ও খুলনা ১ আসন এর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম রেজাউল করিম সরদার, দ্বীন কায়েম সংগঠনের মাওলানা ওমর ফারুক, বটিয়াঘাটা উপজেলা পশ্চিম শাখা সভাপতি কারীমুল ইসলাম সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, পুর্ব শাখা সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম সেক্রেটারি মোঃ রহমত আলী দাকোপ উত্তর সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম সেক্রেটারি মোঃ শাকিল আহমেদ রাসেল, দক্ষিণ সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন সেক্রেটারি মোহছেন আলম মাহবুবী লবনচরা থানা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম,মাওলানা মোঃ তাবারক হোসাইন আলহাজ্ব আবু দাউদ মৌলভী হায়দার আলী প্রমুখ। এদিকে বাদ জোহার বটিয়াঘাটার কাতিয়ানাংলা বাজারে সাইক্লোন সেন্টারে খুলনা ১ আসন এর নির্বাচন পরিচালনা কমিটির অবাক এস এম রেজাউল করিম সরদারের সভাপতিত্বে এবং সমন্বয়কারী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মাওলানার অধ্যাপক আব্দুল্লাহ ইমরান









