
আবুল হোসেন বাবলুঃ
রংপুর রিপোর্টার্স ইউনিটির ২০২৪- ২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ৬ জন গুরুত্বপূর্ণ পদধারী সদস্য ক্লাব ছেড়ে অন্য সংগঠনের সদস্যপদ গ্রহণ করায় ইউনিটির কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। এমতাবস্থায় রংপুর রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে জরুরী সাধারণ সভার মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে, সাংবাদিক অজয় সরকার দুলুকে আহবায়ক এবং সাংবাদিক শহিদুল ইসলাম ও সাংবাদিক আমিনুর রহমান জুয়েলকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রিপোর্টার্স ইউনিটি সরে গিয়ে রংপুর প্রেসক্লাবের সদস্য পদ গ্রহণ করেছে
ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য পদ গ্রহণ করেছেন ইউনিটির যুগ্ম সম্পাদক রনজিৎ দাস, রংপুর প্রেসক্লাবের সদস্য পদ গ্রহণ করেছে সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, অর্থ সম্পাদক মেহবুব পারভেজ সুমন, দফতর সম্পাদক সাকিব উদ্দিন ও কার্যকরী সদস্য সুমন ইসলাম। ছয় জনের পদত্যাগে সংগঠনটি চরম নেতৃত্ব শূন্যতায় পড়ে।
রংপুর রিপোর্টার্স ইউনিটির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সদস্য অন্য কোনো ক্লাবের সদস্যপদ গ্রহণ করলে তিনি রিপোর্টার্স ইউনিটির সদস্য থাকার যোগ্যতা হারান। এ অবস্থায় পূর্বের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও অবশিষ্ট সদস্যদের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ২০২৪-২০২৭ ইং মেয়াদের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কার্যক্রম সচল রাখতে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত আহ্বায়ক কমিটি: নিম্নরূপ
আহ্বায়ক: সাংবাদিক অজয় সরকার দুলু,সদস্য সচিব: সাংবাদিক শহিদুল ইসলাম, সদস্য সচিব: সাংবাদিক আমিনুর রহমান জুয়েল।
আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে (সেটি সম্ভ হলে ১৫ দিনের মধ্যেও হতে পারে) নবগঠিত নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। জরুরি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রহমতুল্লাহ অপু। উপস্থিত ছিলেন, সাবেক সিনিঃ সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, সম্পাদক শিমুল ইসলাম, ফরহাদ আহমেদ, সিয়াম হোসেন, সহিদুল ইসলাম, শামীম হোসেন, আবু তালেব সহ অন্যান্য সদস্যরা।
সভার শেষে সকলের সম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটিকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো হয়, এবং দ্রুত সংগঠনকে তার নিয়মিত কার্যক্রমে ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ###







