কালিয়াকৈরে ড্রোন ও সিসি ক্যামেরায় নজরদারি করে মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রযুক্তিনির্ভর মাদক কারবারের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। উপজেলার রতনপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ‘ইয়াবা আনোয়ার’ ড্রোন ও সিসি ক্যামেরা স্থাপন করে পুরো এলাকাজুড়ে নজরদারি চালিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি ও সন্দেহজনক চলাচল নজরে রাখতেই আনোয়ার তার আশপাশের এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করত। ড্রোনের মাধ্যমে আকাশপথে পর্যবেক্ষণ এবং বাড়ি ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসিয়ে সে কার্যত একটি ‘ডিজিটাল নেটওয়ার্ক’ গড়ে তোলে।

স্থানীয়দের অভিযোগ, এভাবে প্রযুক্তির অপব্যবহার করে সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল, যা এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, প্রযুক্তিকে অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা নতুন ধরনের হুমকি, যা দ্রুত প্রতিহত করা প্রয়োজন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী

তারীখ: ০২/০১/২০২৬

Related Posts

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পাঁচ মাসের এক কন্যা শিশুকে নিয়ে অভিযোগে করা হয়। পরে মডেল থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে…

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।   গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 16 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 70 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 4 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই