পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে আপনাদের সেবক হিসাবে বিপদ-আপদে ছায়া হয়ে পাশে থাকবো -মনিরুল হাসান বাপ্পি

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় হরিঢালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সনাতন সম্প্রদায়ের হরিঢালী ইউনিয়নের অন্যতম নেতা দেবু ঠাকুরের সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র জন্য প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। এড. দীপঙ্কর সাহা-র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি দিপংকর নন্দী, সাধারন সম্পাদক দেবপ্রসাদ বারুই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, উপজেলা বিএনপি সদস্য সচিব ইমদাদুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক ও খুলনা জেলা পুজা ফ্রন্ট এর সাধারণ সম্পাদক সরজিৎ ঘোষ দেবেন। বক্তব্য রাখেন বিশ্বজিৎ সাধু, প্রত্যাশা সমবায় সমিতি নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ বিশ্বাস, সঞ্জয় দে, সুনীল, তপন কর, সদয়, সুব্রত নন্দী, রনজিত দে, অলক শীল, তিলক হরি, নারান হরি, হরিদাস, স্যামুয়েল, আহলাদ, দেবদাস দত্ত, সুনীল দত্ত, তুষার ঘোষ, ,কালিদাস, গৌর বিশ্বাস, সন্দীপ, বিশ্ব সহ বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র জন্য প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবসময় মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করবেন। তার আদর্শকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ থেকে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করুন। আমি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক সর্বদা আপনাদের বিপদ-আপদে পাশে থেকে আপনাদের সেবা করে যাব। আপনারা কোন কিছুতে ভয় পাবেন না আমি যেমন এদেশের নাগরিক আপনারা ও এ দেশের নাগরিক আপনারা এদেশে বানের জলে ভেসে আসেননি আমার দলের কেউও যদি চাঁদাবাজি হুমকি ধামকি দেয় সরাসরি আমাকে ফোন করবেন আমি তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবো। আমি আপনাদের সন্তান আমাকে সন্তান মনে করে ভোট দিবেন আমি আপনাদের সন্মান রাখবো। সভা শেষে বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সম্প্রীতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

Related Posts

হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

আজিম উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি চোরাচালানবিরোধী অভিযানে নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও…

পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

  মো:সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

  • By Admin
  • August 13, 2026
  • 15 views
হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

  • By Admin
  • August 13, 2026
  • 5 views
পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

  • By Admin
  • August 13, 2026
  • 8 views
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

  • By Admin
  • August 13, 2026
  • 17 views
কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 13, 2026
  • 12 views
ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

  • By Admin
  • August 13, 2026
  • 16 views
গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক