সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত– -ফয়েজ আহমদ তৈয়্যব

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা, (১৬ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত। ব্যক্তিগত উপাত্ত সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়।
তিনি আজ (শুক্রবার) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাগণের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার জনগণের হয়রানি ও শ্রমঘন্টা লাঘব করার জন্য নাগরিক সেবা বাংলাদেশ চালু করেছে। নাগরিক সেবার মাধ্যমে জনগণ যেন একই প্লাটফর্মে বিভিন্ন সেবা পেতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। তিনি নাগরিক সেবার প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মনোবৃত্তি নিয়ে উদ্যোক্তাদের কাজ করার আহবান জানান। বিশেষ সহকারী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটের বিষয়ে হ্যাঁ-এর পক্ষে। জনকল্যাণমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে আমাদেরকে গণভোটে হ্যাঁ ভোট প্রদান করতে হবে।
খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটুআই‘র প্রকল্প পরিচালক মোহাঃ আব্দুর রফিক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। স্বাগত বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। উদ্যোক্তা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন, এটুআই‘র হেড অব ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। চিফ টেকনোলজি এডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (উপ-সচিব) ফজলুল জাহিদ পাভেল, হেড অব কমিউনিকেশন মোহাম্মদ সফিউল আযম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রায় পাঁচশত উদ্যোক্তা অংশ নেন।

Related Posts

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা…

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকল্প এলাকায় এসব পাথর পড়ে থাকায় তা নিয়ে স্থানীয় সাধারণত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

  • By Admin
  • August 15, 2026
  • 97 views
সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

  • By Admin
  • August 15, 2026
  • 12 views
আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

  • By Admin
  • August 15, 2026
  • 26 views
চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

  • By Admin
  • August 15, 2026
  • 12 views
হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

  • By Admin
  • August 15, 2026
  • 53 views
তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া

  • By Admin
  • August 15, 2026
  • 5 views
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া