নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূঁজা চাঁপাইনবাবগঞ্জে সরকারি মহিলা কলেজে শুক্রবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে “বাণী অর্চনা–২০২৬” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন অত্র কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সরস্বতী পূজা কমিটির আহ্বায়ক প্রকাশ চন্দ্র শীল। পূজা কমিটির প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ইনচার্জ নুরে আলম, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, চাঁপাইনবাবগঞ্জের সাবেক পোস্টমাস্টার লক্ষণ চন্দ্র দাস, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মণ্ডল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, জেলা পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, ডিবির সাব-ইন্সপেক্টর পলাশ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর সৌরভ কুমার দত্ত এবং মার্কেন্টাইলস্ ব্যাংকের ম্যানেজার (অপারেশন) বিপুল কুমার পালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যাদেবী সরস্বতীর কৃপা লাভের আশায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে পূজার আয়োজন করা হয়। সকালে পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করেন এবং প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পূজাকে কেন্দ্র করে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত আরতি, পুষ্পাঞ্জলি ও দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষার্থীসহ ভক্তরা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহণে বাণী অর্চনা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। এছাড়াও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে বাণী অর্চনা ও দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। পাড়ায় পাড়ায় ও অলিগলিতে স্থাপিত পূজা মণ্ডপগুলোতে ভক্তরা দেবীর পাদপদ্মে অঞ্জলি দেন। অনেক স্থানে শিশুদের হাতেখড়ির মধ্য দিয়ে বিদ্যাচর্চার সূচনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি ও আলোকসজ্জার আয়োজন ক রা হয়। আজ শনিবার ও আগামীকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে

Related Posts

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পাঁচ মাসের এক কন্যা শিশুকে নিয়ে অভিযোগে করা হয়। পরে মডেল থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে…

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।   গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 17 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 16 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 40 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 3 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 16 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই