ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে আটটি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে সীমান্ত দিয়ে বিস্ফোরক দ্রব্যের এই বড় চালান প্রবেশ করে। বিষয়টিকে কেন্দ্র করে বন্দর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।

স্থলবন্দর সূত্র জানায়, বিস্ফোরক দ্রব্য বহনকারী ট্রাকগুলো বন্দরে প্রবেশের পরপরই নির্দিষ্ট ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়। আমদানি করা বিস্ফোরক চালানটি এনেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।

অন্যদিকে রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড (১৯৪/১৯৬ শ্রীপুরা, ইন্ডিয়া)।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, খালাস-প্রক্রিয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডফ এজেন্ট বন্দর ও কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবে। কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং প্রয়োজনীয় সব নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখা হয়েছে।

সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে এত বড় বিস্ফোরক চালান প্রবেশের ঘটনায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Posts

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের অন্যান্য কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা…

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন বিএনপি’র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 9, 2026
  • 2 views
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  • By Admin
  • August 8, 2026
  • 26 views
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

  • By Admin
  • August 8, 2026
  • 16 views
আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

  • By Admin
  • August 8, 2026
  • 21 views
টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

  • By Admin
  • August 8, 2026
  • 12 views
রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন