কটিয়াদীর মেধাবী শিক্ষার্থী শাওন হত্যায় জড়িত ৬ কিশোর গ্রেফতার,অভিযান অব্যাহত

 

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আনন্দ মোহন কলেজের মেধাবী শিক্ষার্থী শাওনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত সাতজনের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে,পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে আনন্দ মোহন কলেজ-এর রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৬)

তার রুমমেট মঞ্জুরুল আহসান রিয়াদ (২৩)-কে নিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে যান। সেখানে তারা কয়েকজন কিশোর গ্যাং সদস্যের কবলে পড়েন বলে অভিযোগ ওঠে।

এ সময় রিয়াদ পালিয়ে আসতে সক্ষম হলেও শাওন নিখোঁজ হন।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদী ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন।

এ ঘটনায় ভিকটিমের মা নাহিদা আক্তার ওরফে সাহিদা বেগম ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৩৮, তারিখ ১৯/০২/২০২৬ খ্রি. দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩৬৪/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ব্রহ্মপুত্র নদ থেকে নুরুল্লাহ শাওনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সুপার, ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে দ্রুত আসামি গ্রেফতার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের নির্দেশনা দেওয়া হয়।

এর প্রেক্ষিতে ডিবি ও কোতোয়ালী মডেল থানার একাধিক চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে।

২১ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে নেত্রকোনা জেলার সদর থানাধীন সাতপাই এলাকা থেকে দেবরাজ বিন (১৪) কে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল ৫টা ১৫ মিনিটে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন ভারতী এলাকা থেকে হৃদয় বিন (১৫)-কে আটক করা হয়।

এছাড়া কোতোয়ালী মডেল থানার পৃথক অভিযানে রাজ বিন (১৩), বিশাল বিন (১৫) ও বিপুল বিন (১৬)-কে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ পর্যন্ত এজাহারভুক্ত সাতজনের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেনঃ ১.বিশাল বিন (১৪), পিতা: রাম বালক বিন, ২.রাজ বিন (১৩),

পিতা: নারায়ণ বিন, ৩.বিশাল বিন (১৫), পিতা: মুন্না বিন, ৪.দেবরাজ বিন (১৪), পিতা: জগদীশ বিন, ৫.হৃদয় বিন (১৫), পিতা: জিতেন বিন, ৬.বিপুল বিন (১৬), পিতা: মুন্না বিন। সকলের ঠিকানা: চর জেলখানা (বিনপাড়া), থানা:- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

Related Posts

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

-মাওলানা গাজী আতাউর রহমান এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত দুই দিনে যা ঘটেছে তা নিছকই…

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। যে কর্মকর্তা একসময় এই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

  • By Admin
  • July 30, 2026
  • 27 views
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  • By Admin
  • July 30, 2026
  • 5 views

গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

  • By Admin
  • July 30, 2026
  • 16 views
গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • By Admin
  • July 30, 2026
  • 15 views
অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • By Admin
  • July 30, 2026
  • 6 views
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক