ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, শশুরকে কুপিয়ে আহত, থানায় অভিযোগ

 ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর এবং তার পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায় ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের(বাংলালিংক টাউয়ার পাড়া)  বাসিন্দা মোঃ আজাহার আলীর মেয়ে মোছাঃ আয়শা সিদ্দিকা সোমা সঙ্গে প্রায় দুই বছর আগে একই এলাকার মোঃ আব্দুল বারিক তহশিলদারের পুত্র শাহাদত হোসেন সোহাগ এর বিবাহ হয়। সে সময় ৩ লাখ ৫০ হাজার টাকা দেনমহর ধার্য করা হয় এবং কনের পরিবার ৫ ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র প্রদান করে।

অভিযোগে বলা হয়েছে, বিবাহের ৫/৬ মাস পর স্বামীর চাকরির জন্য ১০ লাখ টাকা নেওয়া হয়। এরপর আরও ১০ লাখ টাকা ও পিতার বাড়ির জমি দাবি করা হয়। দাবিকৃত টাকা ও জমি দিতে অস্বীকৃতি জানালে স্বামী, শ্বশুর ও শাশুড়ি বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। গত ২০ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৪টার দিকে স্বামী সোহাগ বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং তলপেটে লাথি মারেন। এছাড়া গলা চেপে ধরে নাক-মুখ ও মাথায় কিল-ঘুষি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে ভুক্তভোগী মোবাইল ফোনে তার পিতা আজাহার আলীকে বিষয়টি জানান। তিনি ছোট মেয়ে ছামিহা খাতুন (৮)-কে নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযোগ অনুযায়ী সোহাগ হাতে থাকা ধারালো দা দিয়ে আজাহার আলীর মাথায় কোপ মারেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। ছোট বোন ছামিহা খাতুন বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় এবং তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিম উদ্দিন  জাগোকন্ঠকে জানানএ ঘটনায় মোঃ শাহাদত হোসেন সোহাগ, মোছাঃ ছাহেরা বেগম ও মোঃ আব্দুল বারিক তহশিলদারের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা  করেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 17 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 12 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 14 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 7 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 88 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।