রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ ও মূল্য স্থিতিশীল রাখতে উলিপুর উপজেলার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট, ফল ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (০২ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং এক হলুদের দোকানে অনিয়মের দায়ে ৩টি রেস্টুরেন্ট ও ১ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফ উদ্দিন, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দীক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি অফিসার জয়নুল আবেদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Posts

আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

মোঃ ইলিয়াছ খান ( সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা বলেছেন, কৃষিনির্ভর সালথা একটি সম্ভাবনাময় জনপদ। তবে মাদক ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এ এলাকার উন্নয়ন সম্ভাবনাকে বাধাগ্রস্থ…

নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

  মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, নাসিরনগরে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্য উপজেলা সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

  • By Admin
  • April 21, 2026
  • 1 views
আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 21, 2026
  • 19 views
নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ

  • By Admin
  • April 21, 2026
  • 17 views
তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ

​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

  • By Admin
  • April 21, 2026
  • 13 views
​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

আমতলীতে ১২ হাজার ৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

  • By Admin
  • April 21, 2026
  • 13 views
আমতলীতে ১২ হাজার ৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

  • By Admin
  • April 21, 2026
  • 12 views
ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা