‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন বিএনপি নেতা

নূর হোসেন

‎কমলনগর (লক্ষ্মীপুর) (বিশেষ)  প্রতিনিধি
‎লক্ষ্মীপুরের কমলমগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ছিদ্দিক উল্লাহ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার মুন্সিরহাট বাজারে এ দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন তিনি। ছিদ্দিক উল্লাহ উপজেলার চরমার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের (ইউপি) সদস্য বলে জানা যায়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৩ সালের চরমার্টিন এলাকার ছিদ্দিক উল্লাহ মুন্সি মসজিদের নামে ৭৪শতক জমি দান করেন। পরবর্তীতে তার নামে মুন্সিরহাট বাজার মিলানো হয়। তখনকার সময় বিএনপি নেতা ছিদ্দিক উল্লাহর বাবাসহ একটি চক্র মসজিদের ৫২ শতক জমি বাজারের ভিটি উল্লেখ করে তাদের নামে ভুয়া রেকর্ড করে নেয়। এবং কিছু অংশে দোকানঘর নির্মাণ করে ব্যবসা শুরু করে। বিষয়টি তখন জমি দাতা ছিদ্দিক উল্লাহ মুন্সি ও মসজিদ কমিটির লোকজন জানতেন না। ওই চক্রের সদস্য বিএনপি নেতা ছিদ্দিক উল্লাহ  দীর্ঘদিন চুপ থাকার পর গত দুই দিন থেকে লোকজনকে নিয়ে তার রেকর্ড সত্বে দোকান নির্মাণ শুরু করেন।
‎এ বিষয়ে জমিদাতার ছেলে মুন্সিরহাট জামে মসজিদের সভাপতি এবিএম বাবুল মুন্সি বলেন,  আমার বাবা এ মসজিদে ৭৪ শতক জমি দান করেন। পরবর্তীতে আমার বাবার নামে বাজার হওয়ার পর ৫২ শতাংশ জমি একটি চক্র কৌশলে তাদের নামে রেকর্ড নিয়ে জমিগুলো দখল করে নেয়। এখন বিএনপি সরকার গঠনের পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক উল্লাহ মসজিদে পাশের এক অংশে তাদের নামে রেকর্ড আছে বলে দোকানঘর নির্মাণ করছেন।
‎এ পর্যন্ত যারাই দখল করেছেন বেশিরভাগ বিএনপির লোকজন বলে দাবি করছেন তিনি।
‎এ দিকে চরমার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্থানীয় (ইউপি) সদস্য ছিদ্দিক উল্লাহ বলেন, আমরা রেকর্ড মূলে এ জমির মালিক। যার কারনে তিনি দোকানঘর নির্মাণ করছেন। এ সময় তিনি মুঠোফোনে নিউজ না করে তার সাথে দেখা করার অনুরোধ করেন।
‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন বলেন, মসজিদের জায়গায় দোকানঘর নির্মাণের বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 24 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 25 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 31 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!