
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র চলমান মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন এলাকা থেকে ১৭.৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার নাওডাঙ্গা গ্রামে আনুমানিক রাত সোয়া নয়টার দিকে অভিযান চালায়।
আরো দেখুন-র্যাব-১৩ এর অভিযানে ১৭.৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১
এ সময় মাদক কারবারি একরামুল হক এর বাড়িতে অভিযানকালে ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭.৬ কেজি গাঁজা উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন নাওডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে
একরামুল হক (৪৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









