পঞ্চগড়ের করতোয়ায় নদীর জলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ১৭ এপ্রিল দুপুরে উপজেলার চেংঠীহাজরা ডাংগা ইউনিয়নের লক্ষী নারায়নী বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বিকেল তিনটার দিকে এক শিশুর এবং সাড়ে চারটার দিকে অপর শিশুর মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার চেংঠীহাজরা ডাংগা এলাকার রাশেদ হকের ছেলে রাজু ইসলাম (১০) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে লাম্মিম হোসেন (১৩)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

জানা গেছে, রাজু ইসলাম স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং লাম্মিম হোসেন ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে তারা করতোয়া নদীতে গোসল করতে নামে। রাজু সাঁতার না জানায় সে লাম্মিমের সঙ্গে নদীতে নামে। এক পর্যায়ে রাজু পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে গিয়ে লাম্মিমও নদীর গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে স্থানীয়দের নিয়ে নদীতে অনুসন্ধান চালানো হয়। বিকেল তিনটার দিকে রাজুর মরদেহ উদ্ধার করা হলেও তখনো লাম্মিমের সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহও উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অন্যজনকে পরে তাদের দল উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক সচীন চন্দ্র রায় বলেন, পারিবারিক কারণে লাম্মিম মায়ের সঙ্গে না থেকে মামার বাড়িতে থাকত। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে। গোসল করতে গিয়ে এ দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Related Posts

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা…

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকল্প এলাকায় এসব পাথর পড়ে থাকায় তা নিয়ে স্থানীয় সাধারণত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

  • By Admin
  • August 15, 2026
  • 76 views
সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

  • By Admin
  • August 15, 2026
  • 10 views
আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

  • By Admin
  • August 15, 2026
  • 23 views
চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

  • By Admin
  • August 15, 2026
  • 10 views
হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

  • By Admin
  • August 15, 2026
  • 32 views
তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া

  • By Admin
  • August 15, 2026
  • 4 views
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া