‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

‎কবির হোসেন রাকিব ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

‎ রামগঞ্জে ইট ভাটার এক শ্রমিকের ‘ক্লু লেস ’ হত্যা মামলার দুই আসামিকে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

‎পুলিশ জানায়, গত শুক্রবার ১৭ এপ্রিল রাত ৮টা থেকে শনিবার ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডোমনন্দী এলাকায়
আব্দুর রহমান ওরফে মিন্টু (৫০) নামের ইটভাটার এক শ্রমিক কে হত্যা করে লাশ একটি ধান ক্ষেতে ফেলে রাখা হয়। নিহত মিন্টুর বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার চর মটুয়া গ্রামে।

‎এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুরের রায়পুর থানার সহযোগিতায় অভিযান চালিয়ে রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মোস্তফা ওরফে হৃদয় (২৯) এবং মো. সুমন (২৩)। তারা উভয়েই নোয়াখালীর সুধারাম উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়নের বাসিন্দা।
‎গ্রেপ্তারের সময় আসামিদের দেহ তল্লাশি করে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে একটি স্যামসাং গ্যালাক্সি এ-১৫ স্মার্টফোন ও একটি মাইক্রোনেক্স এমএক্স-৫৫ বাটন ফোন রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 24 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 26 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 31 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!