নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: ৩ আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল সৈয়দপুর থানাধীন ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মোছাঃ শিমু আক্তার (৩১)-এর সঙ্গে প্রায় ১৩ বছর আগে ২০১৩ সালে মোঃ রায়হান রিতুর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী রায়হান রিতু যৌতুক দাবি করতে থাকেন। ভিকটিমের পরিবার যৌতুক দিতে ব্যর্থ হলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

গত ৯ এপ্রিল ২০২৬ সকাল ৮টার দিকে স্বামীর বাড়িতে শিমু আক্তারকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তার মুখে জোর করে বিষ ঢেলে দেওয়া হয় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাত ৮টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় ভিকটিমের পিতা ১২ এপ্রিল সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-১২)।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় প্রধান আসামি মোঃ রায়হান রিতু (৩০), মোঃ জসিম (৩২) এবং মোঃ জিতু (৩৪)-কে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্যরা চার বছরের বেশি সময় ধরে সম্মানীভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে প্রত্যেক সদস্যের দুই লাখ টাকার…

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

​হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক, যৌতুক, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধীজনদের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​বৃহস্পতিবার (২০ আগস্ট) সালেহা বেগম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

  • By Admin
  • August 21, 2026
  • 20 views
ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

  • By Admin
  • August 20, 2026
  • 8 views
ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

  • By Admin
  • August 20, 2026
  • 7 views
মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 20, 2026
  • 12 views
হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • By Admin
  • August 20, 2026
  • 5 views
রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

  • By Admin
  • August 20, 2026
  • 11 views
শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও