মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত ইউএনও বেদবতী মিস্ত্রী

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব বেদবতী মিস্ত্রী যোগদানের অল্প সময়ের মধ্যেই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে মদন উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন মানুষের সমস্যার সমাধানে। অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষ তার অফিসে এসে পাচ্ছেন তাৎক্ষণিক সমাধান।

ফলে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।
উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা সভা এবং সরকারি সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে। তার উদ্যোগে সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কার্যক্রমে ফিরে এসেছে গতি ও স্বচ্ছতা

। কমেছে জনভোগান্তি এবং বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।
ইউএনও বেদবতী মিস্ত্রী শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদকবিরোধী কার্যক্রম, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
এছাড়া মদন উপজেলায় ঈদগাহ মাঠ স্থাপন, মসজিদ নির্মাণ, পৌরসভার রাস্তা উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমেও সহায়তা করছেন তিনি।
স্থানীয়রা জানান, একজন মানবিক কর্মকর্তা হিসেবে অল্প সময়েই তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন।

মানুষের বিপদে আপদে দ্রুত উপস্থিত হয়ে সহায়তা করার কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন নিবেদিত প্রাণ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, “মদন উপজেলার মানুষ ভালো থাকুক—এটাই আমার একমাত্র চাওয়া। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সাধ্যমতো কাজ করে যাব।”

Related Posts

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মারামারি মামলা, ধর্ষণ মামলা ও সাজা পরোয়ানাভুক্তসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা…

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কুড়িগ্রাম জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • By Admin
  • April 20, 2026
  • 24 views

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

  • By Admin
  • April 20, 2026
  • 57 views
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

  • By Admin
  • April 20, 2026
  • 13 views
চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 6 views
চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার