জয়পুরহাটে নিজের দুই ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট প্রতিনিধি: ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং

জয়পুরহাটে নিজের দুই ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মা। জয়পুরহাট শহরের চিত্র শিল্পী মাহবুব আলম ও তার ছোট ভাই মারুফ হাসানের বিরুদ্ধে মায়ের বৈধ জমি আত্মসাৎ, নির্যাতন ও নানা রকম হুমকি ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মা মেহেরুন নেছা।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী ভুক্তভোগী মেহেরুন নেছা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার তিন ছেলে চিত্র শিল্পী মাহবুব আলম, মারুফ হোসেন মাসুদ রানা ও এক মেয়ে রিনা পারভীন। আমার স্বামীর মৃত্যুর পূর্বে ভবিষতের কথা চিন্তা করে ও মেয়ে রিনাকে পিতার অছিয়ত হিসেবে আমাকে ৩২ শতাংশ জমি হেবা রেজিষ্ট্রেরী দলিল মুলে লিখে দেন। উক্ত সম্পত্তি পরবর্তীতে আমার নামে অনলাইন খারিজ করা হয়। যার ডিসিআর নং- ২৫৩৮৪৭০২৪০৮০০৭, খতিয়ান-৭০৩, হোল্ডিং নম্বর- ১৮৪, জমির দাগ নং- ১৩৯২ ও ১৩৯৪। সেই জমি জোর পূর্বক দুই ছেলে চিত্র শিল্পী মাহবুব আলম ও মারুফ হোসেন দখল করে আসছে। ওই জমি চাইতে গেলে মা মেহেরুন নেছা, মেঝো ছেলে মাসুদ রানা, তার স্ত্রী খুরশিদা বেগম, নাতনি মুন্নি ও তার জামাই ফজলে রাব্বিসহ তাদের উপর মিথ্যা মামলা, নির্যাতন, হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। তিনি আরো অভিযোগ করেন, যে কোন সময় তাদেরকে হত্যা সহ বড় রকমের ক্ষতি করতে পারে। বাড়িতে ঠিকমত থাকতেও পারছিনা, চরম আতঙ্কের মধ্যে নিরাপত্তায় হীনতায় ভুগছি আমিসহ আমার মেঝো ছেলে মাসুদ রানার পরিবার। এ অবস্থায় বৈধ জমি উদ্ধারসহ নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগীতা চান মেহেরুন নেছা।

এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর মেঝো ছেলে মাসুদ রানা, তার স্ত্রী খুরশিদা বেগম, নাতনী মরিয়ন নেছা মুন্নি, নাতী জামাই ফজলে রাব্বী, ভাতিজা শাহীন ও এলাকাবাসী এনায়েত আলী ও মুনির হোসেন খান সাজু।

Related Posts

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের ধারাবাহিক হামলায় দেশের প্রধান সমুদ্রবন্দর নতুন নিরাপত্তা সংকটে পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে তিনটি জাহাজে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ কোটি…

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখায়  তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল ৩টায় রুপসা উপজেলা ইলাইপুর মোড়ে উপজেলা  শাখার সভাপতি শেখ মোহাম্মদ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  • By Admin
  • August 1, 2026
  • 6 views
১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • By Admin
  • August 1, 2026
  • 4 views
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  • By Admin
  • August 1, 2026
  • 8 views
রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

  • By Admin
  • August 1, 2026
  • 13 views
ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

  • By Admin
  • August 1, 2026
  • 24 views
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি

  • By Admin
  • August 1, 2026
  • 6 views
চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি