নাসিরনগরে মটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আহত ২ জন।

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

‎ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরে  লাখাই – সরাইল আঞ্চলিক মহাসড়কে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরাব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার বেপরোয়া গতির কারনে সংঘর্ষে ১ জন নিহত ও ০২ জন আহত।

‎পুলিশ সুত্রে জানা যায়, আজ সোমবার ৪ মে বিকেল ৩.৩০ ঘটিকায় ধরমন্ডল হতে  ৩ জন সহপাঠী নিয়ে নাসির নগর সদরে আসার পথে  সরাইল- লাখাই আঞ্চলিক মহাসড়কে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন সংলগ্ন পাতাইরাব্রীজ নামক স্থানে বেপরোয়া গতিতে মটর সাইকেল ও অটোরিকশা সংঘর্ষে এক জন নিহত ও দুই জন আহত হয়।
‎এই দুর্ঘটনায়, মোঃ সাইফুল ইসলাম (২৫) ঘটনাস্থলে নিহত হয়। নিহত সাইফুল ইসলাম নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখ সাহেব বাড়ীর মোঃ রফিক মিয়ার মেজো ছেলে।
‎দূর্ঘটনার পর স্থানীয়ারা, গুরুতর আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
‎গুরুতর আহতরা হলেন উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মোঃ মোজাহিদ মিয়া (২৪) পিতা মোঃ মোখলেছুর রহমান, একই এলাকার  মোঃ নয়ন মিয়া (২৬) পিতা মোঃ বাবুল মিয়া।

‎এ বিষয়ে নাসির নগর থানা পুলিশ উপ- পরিদর্শক  (এস আই)সোহেল সিকদার বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার বেপরোয়া গতি ও মাথায় হেমলেট না থাকার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আমরা দূর্ঘটনা স্হল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে এসেছি এবং আইনগত পক্রিয়া চলমান আছে।

Related Posts

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক…

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মরিয়ম নেছার বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

  • By Admin
  • August 4, 2026
  • 6 views
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  • By Admin
  • August 4, 2026
  • 9 views
সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • By Admin
  • August 4, 2026
  • 18 views
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

  • By Admin
  • August 4, 2026
  • 12 views
বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত