পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে আধুনিক প্রযুক্তি সহায়তা বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মৎস্য খামারিদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)” এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, উপজেলার চারজন মৎস্য চাষী—মো. আব্দুল হোসেন, মোর্তুজা আলম, জাহিদুর রহমান ডলার ও তোহিদুল ইসলাম—এর মাঝে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এসব উপকরণের মধ্যে ছিল এরেটর মেশিন, মাছের খাদ্য, সার, চুন, ব্লিচিং পাউডারসহ প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ অন্যান্যরা।
এছাড়া, মৎস্য খামারিদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়, যেখানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Related Posts

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  রাঙামাটি প্রতিনিধি: মো নাজিম আলী রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। পরে স্থানীয়রা…

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ   গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সম্পর্কের প্রলোভন দেখিয়ে জিম্মি ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্যসহ মোট চারজনকে আটক করেছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 4 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 10 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 7 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

  • By Admin
  • July 25, 2026
  • 11 views
বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার