বহেরার চালায় পূর্ব শত্রুতার জেরে হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৪ জন আহত, লুটপাটের অভিযোগ

শ্রীপুর প্রতিনিধি: আল আমিন খান

গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারী ও এক বৃদ্ধাসহ একই পরিবারের অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার (১৭ মে) দুপুর আনুমানিক ২টার দিকে বহেরারচালা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইল নামে এক যুবকের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির উঠানে থাকা ইসমাইলের ছোট বোন সুমনাকে মারধর করা হয়।
অভিযোগে বলা হয়, নাতনিকে রক্ষা করতে এগিয়ে গেলে বৃদ্ধা জয়তুন্নেছাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
এ সময় ইসমাইলের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সামিয়া বাধা দিতে গেলে তাকে তলপেটে লাথি মারা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এছাড়া ইসমাইলের চাচী আছিয়া খাতুনকেও মারধর করা হয়েছে বলে পরিবারের দাবি।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় বহেরারচালা গ্রামের সানু সরকার, দেলোয়ার ও হাসনাহারাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ এই সংবাদটি শেয়ার করুনl ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির…

ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

  ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক বিভিন্ন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

  • By Admin
  • August 9, 2026
  • 15 views
মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

  • By Admin
  • August 9, 2026
  • 29 views
ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

  • By Admin
  • August 9, 2026
  • 22 views
গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

  • By Admin
  • August 9, 2026
  • 12 views
চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

  • By Admin
  • August 9, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 9, 2026
  • 20 views
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত