মির্জাপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

সবুজ রানা, মির্জাপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মিন্টু মিয়া (২৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার সোহাগপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি মিন্টু মিয়াকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিন্টু মিয়া উপজেলার তরফপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. কলিমদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মিন্টু সোহাগপুর বাজার এলাকায় কাজ করতেন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানার এসআই (নি.) মো. আব্দুর গফুর বাদী হয়ে অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনতে কাজ চলছে।

Related Posts

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন বিএনপি’র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে…

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের এড়োপাড়া এলাকায় এক লাখ টাকা ধার ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধর, নারীকে শ্লীলতাহানি এবং টাকা ছিনিয়ে নেওয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  • By Admin
  • August 8, 2026
  • 17 views
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 8, 2026
  • 11 views
গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

  • By Admin
  • August 8, 2026
  • 14 views
আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

  • By Admin
  • August 8, 2026
  • 21 views
টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

  • By Admin
  • August 8, 2026
  • 9 views
রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • By Admin
  • August 8, 2026
  • 12 views
হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত