পরিচ্ছন্ন ও আধুনিক ধনবাড়ী গড়ার প্রত্যয়ে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক কাউন্সিলর আয়েন উদ্দিন

মোঃ জাকির খান টাঙ্গাইল।

আসন্ন ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন ৭ নং ওয়ার্ডের (ছত্রপুর-আমনগ্রাম) সাবেক সফল কাউন্সিলর ও প্রবীণ রাজনীতিক মো. আয়েন উদ্দিন। সত্য, ন্যায় ও উন্নয়নের প্রত্যয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিক ধনবাড়ী গড়ার লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষের কাছে নিজের প্রার্থিতা জানান দিচ্ছেন তিনি।
১৯৫৮ সালে ধনবাড়ী উপজেলার ছত্রপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মো. আয়েন উদ্দিন। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালেই তার রাজনীতির হাতেখড়ি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগদান করেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন অবিভক্ত মধুপুর-ধনবাড়ী ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ধনবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত তার দীর্ঘ জীবনের পুরোটা সময়ই ব্যয় করেছেন ধনবাড়ী পৌরসভা ও উপজেলার মানুষের কল্যাণে। রাজনীতি ও সমাজসেবা ছাড়া তার অন্য কোনো পেশা নেই। জনপ্রতিনিধি হিসেবে তিনি যখন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে ছিলেন, তখন নিজের আয়ের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের সেবায়। বিরোধী দলীয় রাজনীতি করলেও বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা, মোকদ্দমা বা চাঁদাবাজির বিন্দুমাত্র অভিযোগ নেই, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ধনবাড়ীর সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকিরের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সহচর হিসেবে ধনবাড়ীকে সুন্দরভাবে সাজাতে এবং দলকে সুসংগঠিত করতে তার অবদান অনস্বীকার্য। ধনবাড়ী উপজেলা ও পৌরসভা প্রতিষ্ঠার লগ্ন থেকেই তিনি প্রতিটি উন্নয়নমূলক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
রাজনীতির মাঠের পাশাপাশি খেলার মাঠেও সমান জনপ্রিয় ছিলেন আয়েন উদ্দিন। একসময় তিনি ছিলেন তুখোড় ফুটবল খেলোয়াড়। মাঠে স্ট্রাইকার হিসেবে তার ব্যাপক সুখ্যাতি ছিল। স্থানীয় ছত্রপুর-চরভাতকুড়া গ্রামের স্বনামধন্য ‘মিতালী ক্লাব’-এর হয়ে খেলে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এবং ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
অত্যন্ত বিনয়ী, নম্র ও সদালাপী এই মানুষটি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। জীবনের এই শেষ বেলায় এসেও তিনি নিজেকে সমাজ উন্নয়নের কাজে বিলিয়ে দিতে চান। পরিচ্ছন্ন ইমেজের অধিকারী এই প্রবীণ নেতা ধনবাড়ী পৌরসভার মাটি ও মানুষের সেবক হিসেবে জনতার মেয়র প্রার্থী হয়েছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের ভালোবাসা ও মূল্যবান সমর্থন নিয়ে তিনি আধুনিক ধনবাড়ী গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।

Related Posts

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন বিএনপি’র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে…

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের এড়োপাড়া এলাকায় এক লাখ টাকা ধার ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধর, নারীকে শ্লীলতাহানি এবং টাকা ছিনিয়ে নেওয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  • By Admin
  • August 8, 2026
  • 17 views
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

  • By Admin
  • August 8, 2026
  • 14 views
আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

  • By Admin
  • August 8, 2026
  • 21 views
টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

  • By Admin
  • August 8, 2026
  • 11 views
রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত