সাঁথিয়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন ও ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের এক ঘন্টা কলম বিরতি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপের’ প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম এবং ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা কলম বিরতি পালন করেছে। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন । কর্মসূচিতে ইসলামী ব্যাংকের গ্রাহক আব্দুস সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আফতাব নগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের গ্রাহক আব্দুল গফুর,নজরুল ইসলাম, ইমারত আলী প্রমুখ

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে এবং গ্রাহকদের মধ্যে অনাস্থা তৈরি করছে। তারা বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমকে তার পদ থেকে অপসারণ করতে হবে এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে তার পদে পুনর্বহালের দাবি জানান ।পাশাপাশি ইসলামী ব্যাংকের কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের “অবৈধ হস্তক্ষেপ” বন্ধের আহ্বানও জানানো হয়। ইসলামী ব্যাংকিং খাতকে দুর্বল করার সকল প্রকার অপচেষ্টা বন্ধ করতে হবে। এছাড়াও ইসলামী ব্যাংক ধ্বংসের নীল নকশা প্রস্তুতকারী আলোচিত ব্যবসায়ী এস আলমকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে যথাযথ বিচার কার্যকর করার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শুভাকাঙ্ক্ষী,ব্যবসায়ী ও সচেতন মহল ইসলামী ব্যাংকের সক্রিয়তা , স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান ।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 15 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 9 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 13 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 6 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 77 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।