ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৯৫টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী বাজারে শনিবার (০৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের প্রায় ৯৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে গার্মেন্টস, কসমেটিকস, ফল ও জুতার দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পাশ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা , সহকারী কমিশনার (ভূমি), সার্কেল এএসপি এবং স্থানীয় প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইউএনও অমৃত দেব নাথ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত দোকানদারদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রস্তুত শেষে সরকারের পক্ষ থেকে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

  • এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 14 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 5 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 11 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 5 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 47 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।