ভূরুঙ্গামারীতে পুলিশের জালে ‘ক্যাসিনো সম্রাট’, নগদ টাকা ও প্রযুক্তি সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী | ০৭ জুন ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে কথিত এক ‘ক্যাসিনো সম্রাটকে’ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, একাধিক মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গ্রামে অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে প্রান্তিক ও খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক তরুণ ও যুবক জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছেন। এমন অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের তত্ত্বাবধানে এবং ভূরুঙ্গামারী থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে দক্ষ একটি বিশেষ অভিযানিক দল গঠন করা হয়। পরে অনলাইন জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় রবিবার (৭ জুন) রাতে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তাক মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে তার বিকাশ এজেন্ট দোকান থেকে গ্রেফতার করা হয়। তিনি আব্দুল মালেকের ছেলে এবং আন্ধারিঝাড় ইউনিয়নের বাসিন্দা।

পুলিশের দাবি, বিকাশ ও নগদ সেবার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে ১০ থেকে ১১টি অনলাইন জুয়া ওয়েবসাইট পরিচালনা করে আসছিলেন। এসব ওয়েবসাইটের নিবন্ধিত সদস্যরা তার মাধ্যমে অর্থ লেনদেন করতেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক, জুয়া ও চোরাকারবারের বিরুদ্ধে সরকারের ঘোষিত কঠোর অবস্থান বাস্তবায়নে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এসব অপরাধে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না

Related Posts

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

মোংজসিম উদ্দিন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী অনুষ্ঠিত হয়েছে। ১৪তারিখ শুক্রবার আউলিয়া বাজার থেকে…

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। যুব ঐক্যের আয়োজনে শুক্রবার (১৪…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 14, 2026
  • 21 views
বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

  • By Admin
  • August 14, 2026
  • 12 views
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

  • By Admin
  • August 14, 2026
  • 31 views
বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

  • By Admin
  • August 14, 2026
  • 11 views
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

  • By Admin
  • August 14, 2026
  • 7 views
কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ

  • By Admin
  • August 14, 2026
  • 17 views
বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ