নলছিটিতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মোঃ শাকিল খলিফা, নলছিটি

ঝালকাঠির নলছিটিতে ইভা আক্তার(১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে( সাড়ে ১০ টার দিকে) উপজেলার শেকড়কাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ইভা ওই গ্রামের মো. শহিদ সিকদারের মেয়ে। এবং জুরকাঠি জেড.এ. ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করেছে।

ইভার চাচা মো. আব্দুর রশিদ সিকদার জানান, রোববার রাতে ইভাকে ঘরে রেখে তার মা আছমা বেগম পান খেতে পাশের ঘরে যান। এ সময় ইভা ঘরের বারান্দায় আড়ার সঙ্গে ওড়না বেঁধে গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে ইভার অটো চালক বাবা শহিদ সিকদার বরিশাল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা খোলার জন্য ডাক দেন। কিন্তু কেউ দরজা না খোলায় তিনি ঘরের লোকজনকে খুঁজতে পাশের ঘরে যান । সেখানে গিয়ে শুধু তার স্ত্রীকে দেখতে পান। পরে দুইজনে ঘরে ফিরে ভেতরে ঢুকে ইভাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে তাদের সঙ্গে মেয়ের কোনো কথার কাটাকাটিও হয়নি।

নলছিটি থানার ওসি তদন্ত মো. আশরাফ আলী বলেন, ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 15 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 9 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 13 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 6 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 72 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।