‎নাসিরনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা,


‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে নাসিরনগর থানার পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের অভিযোগে মঙ্গলবার (৯ জুন) দুপুরে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

‎সোমবার (৮ জুন) সকাল-বিকেলের মধ্যে নাসিরনগর কলেজ মোড় থেকে কুন্ডা গ্রামের রাস্তা হয়ে তিতাস নদীর সেতু পর্যন্ত কয়েকজন ছাত্রলীগ কর্মী মোটরসাইকেল শোডাউন করেন। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শোডাউনের নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা ছাত্রলীগ নেতা নাসিমুর রহমান আকাশ।

‎ভাইরাল হওয়া ভিডিও ও ফেসবুক পোস্টে নাসিমুর রহমান আকাশ টাইমলাইনে লিখেন, “শিশুমৃত্যু, খুন, ধর্ষণ, তেল-গ্যাস-বিদ্যুতের সংকট ও শিক্ষার অধিকার হরণে দায়ী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়। মুজিব তোমার স্মরণে ভয় করিনা মরনে। জেল মামলা হামলা ও মব কোন কিছু দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। চলছে লড়াই, চলবে। শেখ হাসিনা আসবে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।”

‎এর আগে গত ২৭ মে রাধিকা-নবীনগর মহাসড়কে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ’ ব্যানারে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়কে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় আশিকুর রহমান হৃদয়কে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

‎এছাড়া গত ১২ মে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সদস্য লিমন আল স্বাধীন। মিছিলের ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক।  আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় লিমন আল স্বাধীনকে প্রধান আসামী করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে অন্তর্ভুক্ত করে সন্ত্রাসবিরোধী আইনে সদর মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

‎নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোডাউনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। একইসঙ্গে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের অবহেলার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন। তাদের এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সদর মডেল থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণে বাধ্য হয় বলে তারা দাবি করেন।

‎নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ থেকে ৮টি মোটরসাইকেলে একটি শোডাউন অনুষ্ঠিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কার্যক্রম চলছে।

‎তিনি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাসিমুর রহমান আকাশকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১২-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা…

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকল্প এলাকায় এসব পাথর পড়ে থাকায় তা নিয়ে স্থানীয় সাধারণত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

  • By Admin
  • August 15, 2026
  • 74 views
সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

  • By Admin
  • August 15, 2026
  • 10 views
আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

  • By Admin
  • August 15, 2026
  • 23 views
চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

  • By Admin
  • August 15, 2026
  • 10 views
হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

  • By Admin
  • August 15, 2026
  • 32 views
তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া

  • By Admin
  • August 15, 2026
  • 4 views
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া