চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সফল অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ মোসাঃ সেরিনা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
​বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬ ইং) দুপুরে শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।​ডিএনসি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিএনসির একটি আভিযানিক দল ওই দিন দুপুর ১টার দিকে বালুচর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনকভাবে সেরিনা বেগমকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত সেরিনা বেগম শিবগঞ্জ থানার বালুচর গ্রামের মোঃ নাসির আলীর স্ত্রী।
​এ ঘটনায় উপ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ডিএনসি জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Posts

জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমএসএস এর শুভেচ্ছা

জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমএসএস এর শুভেচ্ছা নিজস্ব প্রতিবেদক: জাগোকন্ঠ অনলাইন নিউজ পোর্টালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে   বাংলাদেশ  মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সহকারী…

ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীর বিরুদ্ধে মেসেঞ্জারে তরুণদের ডেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মী খোরশেদ আলমের বিরুদ্ধে মেসেঞ্জারের মাধ্যমে তরুণদের সঙ্গে যোগাযোগ করে তাদের ডেকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট একটি ভিডিও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমএসএস এর শুভেচ্ছা

  • By Admin
  • August 14, 2026
  • 37 views
জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমএসএস এর শুভেচ্ছা

ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীর বিরুদ্ধে মেসেঞ্জারে তরুণদের ডেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

  • By Admin
  • August 14, 2026
  • 25 views
ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীর বিরুদ্ধে মেসেঞ্জারে তরুণদের ডেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য

  • By Admin
  • August 14, 2026
  • 63 views
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য

হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

  • By Admin
  • August 13, 2026
  • 17 views
হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

  • By Admin
  • August 13, 2026
  • 7 views
পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

  • By Admin
  • August 13, 2026
  • 8 views
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার।