রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

রাঙামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী
রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল পাশা।
সমিতির নতুন নেতৃত্বে দায়িত্ব পাওয়া কামাল পাশা জানান, আইনজীবী সহকারীদের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
নির্বাচনে অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও কোষাধ্যক্ষ পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের ভোটে অমল দত্ত কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে সুধীর কান্তি মজুমদার, সহ-সভাপতি হিসেবে মো. কামাল পাশা ও মো. রহমত আলী, সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দে, সহ-সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (রনি), সাংস্কৃতিক সম্পাদক মো. নুর আলম এবং সদস্য পদে মো. ইউসুফ হোসেন, মো. রাজীব ও মো. জাহাঙ্গীর আলম দায়িত্ব পেয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জয় কুমার দে। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন রনজিৎ দাশ মানিক ও জ্যোতি কুমার তঞ্চঙ্গ্যা।
নবনির্বাচিত সহ-সভাপতি কামাল পাশা আরও বলেন, সমিতির ঐতিহ্য ও মর্যাদা ধরে রাখতে এবং সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
নতুন কমিটি গঠনের পর সাধারণ সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

Related Posts

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন বিএনপি’র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে…

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের এড়োপাড়া এলাকায় এক লাখ টাকা ধার ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধর, নারীকে শ্লীলতাহানি এবং টাকা ছিনিয়ে নেওয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  • By Admin
  • August 8, 2026
  • 18 views
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

  • By Admin
  • August 8, 2026
  • 16 views
আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

  • By Admin
  • August 8, 2026
  • 21 views
টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

  • By Admin
  • August 8, 2026
  • 12 views
রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত